👁 251 Views

জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে বিরলে নির্বাচনী গণসংযোগ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। ‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরল বাজারে ধানের শীষ মার্কা’র গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
‎বুধবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে বিরল বাজারে দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র নেতৃত্বে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ পিনাক চৌধুরী’কে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে নির্বাচনী গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে।
‎এ সময় উপস্থিত ছিলেন জেলা যুব দলের সহ-সভাপতি বাবু চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল আজম সোহেল, উপজেলা বিএনপি’র সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এম আক্কাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোবাশ্বেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য সচিব রেজাউল ইসলাম রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান’সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *