👁 488 Views

চাঁপাইনবাবগঞ্জ-২: ড. মিজানুর রহমানের ৪২ দফার উন্নয়নমুখী নির্বাচনী ইশতেহার ঘোষণা

মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার পাঠ করেন। এলাকাকে আধুনিক, সন্ত্রাসমুক্ত ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ইশতেহারে ৪২টি সুনির্দিষ্ট প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। ইশতেহারের মূল বিষয়সমূহ: সুশাসন ও নিরাপত্তা: প্রতিটি ইউনিয়ন ও পৌরসভাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করা এবং সরকারি অফিসে দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ। যোগাযোগ অবকাঠামো: সকল কাঁচা রাস্তা পাকাকরণ, রহনপুর-ঢাকা আন্তঃনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি, রেল বন্দর স্থাপন এবং ভোলাহাট-নাচোল রেললাইনের পাশে প্রশস্ত সড়ক নির্মাণ। কৃষি ও অর্থনীতি: কৃষিপ্রধান এই অঞ্চলের আমের জন্য হিমাগার স্থাপন এবং সার-বীজ সংকট নিরসনে স্থায়ী পদক্ষেপ।​ শিক্ষা ও প্রযুক্তি: প্রতিটি উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা এবং দক্ষ জনশক্তি গড়তে আইটি ট্রেনিং সেন্টার স্থাপন, স্বাস্থ্যসেবা: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি এবং ভ্রাম্যমাণ অ্যাম্বুলেন্স সেবা চালু। পর্যটন: রামদাস বিলকে পর্যটন কেন্দ্র হিসেবে উন্নয়ন এবং প্রতিটি উপজেলায় স্টেডিয়াম ও শিশুপার্ক নির্মাণ। সংবাদ সম্মেলনে ড. মিজানুর রহমান বলেন, “নির্বাচিত হলে অবহেলিত এই জনপদের ভাগ্য পরিবর্তনে এবং ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে আমি সর্বোচ্চ সচেষ্ট থাকব।” অনুষ্ঠানে জেলা জামায়াতের সহ-সেক্রেটারি ইয়াহ্ইয়া খালেদ, নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলামসহ স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *