
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি, কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ছয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঘোলপাশা ইউনিয়নের পাঁচগাঁও বাবুর্চি গ্রামের আনোয়ার শেখের ছেলে রাজিব হোসেন (৩৮); মুন্সিরহাট ইউনিয়নের ফেলনা গ্রামের মৃত ননা মিয়ার ছেলে ফারুক হোসেন (২৬); মতিয়াতলী গ্রামের অহিদ মিয়ার ছেলে মুহিন উদ্দিন; কালিকাপুর ইউনিয়নের কালিকৃষ্ণনগর গ্রামের আমিন মিজির ছেলে খবির উদ্দিন (২২); উত্তর শ্রীপুর ইউনিয়নের বসুয়ারা গ্রামের মোস্তফা আলীর ছেলে ফয়েজ আহমদ (২৮) এবং জগন্নাথদিঘী ইউনিয়নের কেছকিমুড়া গ্রামের আব্দুল হকের ছেলে সোহরাব হোসেন (২০)।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলার পরিপ্রেক্ষিতে তাদের গ্রেফতারে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে ছয় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।