
মো: আব্দুল হাফিজ দিনাজপুর প্রতিনিধি। গত১৯ থেকে ২০জুলাইএবং আজ২১ জুলাই ২০২৬ তারিখে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবিএর অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প , বড়গ্রাম এবং দাইনুর বিওপি কর্তৃক পৃথক পৃথক ০৩টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বাংলাদেশর অভ্যন্তরে ০১জন আসামীসহ ৩হাজার১শত ৭২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ০১টি মোটরসাইকেল এবং ২শত৪০বোতল বাংলোদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালের সিজার মূল্য- ৪ লক্ষ ৪৪ হাজার ১শত
টাকা।
২৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ -উজ-জামান পিএসসি সাংবাদিকদের জানান, ভবিষ্যতেও বিজিবি কর্তৃক ধারাবাহিকভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটক কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।