👁 257 Views

 বৃদ্ধনিবাস করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান পাবনার মানবতার ফেরিওয়ালা ৮৫ বছরের প্রফেসর আবুল হোসেন

বার্তা সংস্থা পিপ (পাবনা) : অন্ধ ও প্রতিবন্ধিদের দীর্ঘ ৩২ বছর সেবার করার পর এবার পশু পাখিদের অভয়াশ্রম, বৃদ্ধনিবাস করতে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চান পাবনার মানবতার ফেরিওয়ালা ও মানব কল্যাণ ট্রাষ্টের চেয়ারম্যান ৮৫ বছরের প্রফেসর আবুল হোসেন। জেলার অন্যতম দৃষ্টি প্রতিবন্ধি ও পঙ্গু ছাত্রদের একমাত্র আশ্রয়স্থল মানবিক সংগঠন মানবকল্যাণ ট্রাস্ট। এবার তিনি পাবনাতে পাখিদের অভয় আশ্রমসহ নিঃস্ব মানুষদের জন্য বৃদ্ধাশ্রম নির্মাণের জন্য কাজ করছেন। তাদের এই মানবিক কাজে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।
২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে পাবনা প্রেসকাব মিলনায়তনে এক মতবিনিময় সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মানবকল্যাণ ট্রাস্টের আগামী দিনের স্বপ্ন পরিকল্পনার কথা তুলে ধরেন প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আবুল হোসেন।
মতবিনিময় সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, মানব কল্যাণ ট্রাস্টের সদস্য ড. আলমগীর হোসেন, প্রেসক্লাব সদস্য সাংবাদিক আবুল কালাম আজাদ, সংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। এ সময় আরো উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি রুমি খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক সৈকত  আফরোজ আসাদ, সাপ্তাহিক বাঁশপত্রের সম্পাদক রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, জ্যৈষ্ঠ সাংবাদিক হামিদ খান, সাংবাদিক মনিরুজ্জামান শিপন, সাংবাদিক মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, রাষ্ট্র সরকার বা প্রশাসনের কাছে আমি কোন অর্থ সহায়তা চাই না। আমি চাই এই সংগঠনটি বেঁচে থাক। আমার এই সংগঠনে বর্তমানে দৃষ্টি প্রতিবন্ধী সহ  প্রায় দেড় শতাধিক অসহায় মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এখানে ধর্ম বা বর্ণের কোন স্থান নেই। এখানে সেবাকে আমরা সবচেয়ে বড় ধর্ম হিসেবে দেখছি। দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে। স্থানীয় সহ সারা দেশের এই দৃষ্টি প্রতিবন্ধী নানা বয়সী শিক্ষার্থীদের আমরা শিক্ষার সুযোগ করে দিয়েছি। দীর্ঘ ৩২ বছর এই প্রতিষ্ঠান থেকে কয়েক হাজার অন্ধ শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করে নানা পেশায় নিয়োজিত রয়েছে। কুঁড়েঘর দিয়ে যাত্রা শুরু করে এখন সকলের সহযোগিতায় বেশ কয়েকটি বহুতল ভবন নির্মাণ  হয়েছে সেখানে। এখন স্বপ্ন দেখছেন শুধু মানুষের জন্য নয় পশু পাখি প্রাণীদের আবাসস্থলের জন্য। মানুষ ও প্রাণীদের জন্য তিনি ট্রাস্ট প্রাঙ্গনেই  ফলজ ও বনজ বাগান তৈরি করতে চান। সমাজের পিছিয়ে পড়া অসহায় গৃহহারা দরিদ্র মানুষের তৈরি করতে চান বৃদ্ধাশ্রম। তিনি বলেন, আমাদের ইচ্ছা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার। একটিবারের জন্য আমাদের এই স্থানটি যদি প্রধানমন্ত্রী পরিদর্শন করতেন তাহলে আমাদের পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হতো। অর্থের খুব একটি প্রয়োজন আমাদের এখন নেই। নিজেদের অর্থ দিয়েই আমরা প্রতিষ্ঠানটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তবে আগামী দিনের সবুজ প্রকৃতি প্রাণী  ও বৃদ্ধাশ্রম নির্মাণের পরিকল্পনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। বৃদ্ধাশ্রম সহ প্রাণীদের জন্য তৈরি করতে চান একটি আবাসস্থল। যেখানে মানুষ সহ প্রাণীরা নিরাপদে বসবাস করবে। তাই বর্তমান মাননীয়  প্রধানমন্ত্রী তারেক রহমান একটিবার হলেও যদি আমাদের এই দৃষ্টি প্রতিবন্ধী অসহায় মানুষদের আশ্রয়স্থল মানবকল্যাণ ট্রাস্ট পরিদর্শন করতেন তবে জীবনের শেষ সময়ে নিজের কাজের স্বীকৃতির সম্মান বোধ করতাম। তাই স্থানীয় গণমাধ্যম কর্মী সহ প্রশাসনে নিকট তিনি   আকুল আবেদন করেন। একটি বারের জন্য হলেও তাদের দীর্ঘ দুই দশকে গড়ে উঠা দৃষ্টি প্রতিবন্ধী ও অসহায় মানুষদের জন্য তৈরি করা মানবকল্যাণ ট্রাস্ট একটি বারের জন্য হলেও যেন ঘুরে আসেন।  সকলের সহযোগিতা নিয়েই আগামী দিনের পরিকল্পনা বাস্তবায়ন চান প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা অবসরপ্রাপ্ত অধ্যাপক সাদা মনের মানুষ সমাজকর্মী মোঃ আবুল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *