👁 119 Views

কলাপাড়ায় রাতে ম্যাক্স হাসপাতালে ডা: লেনিনের স্ত্রীর হাতে লাঞ্চিত হলো হাসপাতালের

স্টাফ কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি  :  পটুয়াখালীর কলাপাড়ায় মুঘলাই পাঠাতে দেরি হওয়ায় সহকারীকে বেধড়ক পেটানোর অভিযোগ পাওয়া গেছে ডা: লেনিনের স্ত্রী নারী চিকিৎসকের বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৯ টার দিকে স্থানীয় বেসরকারি ম্যাক্স হাসপাতালের অভ্যন্তরে এই হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহত সহকারী লামিয়াকে উদ্ধার করে কলাপাড়া ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে তার স্বজনরা। হামলাকারী তাসলিমা ফেরদৌসী রিমা ওই হাসপাতালের নারী চিকিৎসক।

বুধবার সরেজমিনে গেলে আহত লামিয়া হাসপাতালের শয্যায় থেকে জানায়, গত প্রায় চার বছর ধরে নারী চিকিৎসক রিমা’র সহকারী হিসেবে চাকুরী করে আসছেন তিনি। মঙ্গলবার রাতে ম্যাডাম আমাকে তিনটি মুঘলাই তার বাসায় দ্রুত পাঠাতে বলেন। আমিও দেরি না করে মুঘলাই কিনে তার গাড়ি চালকের মাধ্যমে মুঘলাই পাঠিয়ে দেই। কিন্তু গাড়ি চালক দেরি করে বাসায় যাওয়াতে ম্যাডাম আমার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি আমাকে জিজ্ঞেস করলে আমি শুধু বলেছি, মুঘলাই পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু ড্রাইভার দেরি করেছে এতে আমার কি দোষ।  একথা বলা মাত্রই ডাক্তার ম্যাডাম তার সামনে থাকা কাচের ওয়েট পেপার প্রথমে ছুড়ে মারেন। এরপর ফোন,হার্ডবোর্ড যা হাতের কাছে পেয়েছেন সব কিছু ছুঁড়ে মেরেছেন। শেষে জুতা দিয়ে আমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি পিটিয়েছে বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। লামিয়ার অভিযোগ এর আগেও আমি সহ অনেকের সঙ্গে একাধিক বার খারাপ আচরণ করেছে। কেই ভয়ে মুখ খোলে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম জানান, এ ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।