👁 384 Views

মোরেলগঞ্জ পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান 

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও সবুজায়নের মাধ্যমে পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ার লক্ষ্যে  পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ২৮ জুলাই দুপুর ১টার দিকে  উপজেলা নির্বাহী অফিসার  ও পৌর প্রশাসক মো. হাবিবুল্লাহর নেতৃত্বে পৌরসভা ৬নং ওয়ার্ড ভাইজোড়া  কমিউনিটি ক্লিনিক সংলগ্ন প্রধান সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও নাগরিকদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।
 এ সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান,উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মোহাম্মদ সিফাই নুর আরেফিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাসসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সুধীজন। বৃক্ষরোপণ শেষে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জ পৌরসভায় ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হবে। শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য মডেল মোরেলগঞ্জ উপজেলা গড়ে তোলা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *