👁 99 Views

নওগাঁর নিয়ামতপুরে ডিবির অভিযানে ২০ গ্রাম হেরোইন সহ এক মাদককারবারি  গ্রেপ্তার

  নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ডিবি পুলিশের দ্রুত অভিযানে ২০ গ্রাম হেরোইন সহ সাগর আলী খোন্দকার (২২) নামে এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৮ জুন) ৩.১০  ঘণ্টার সময় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে নিয়ামতপুর উপজেলা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

 অভিয়ান পরিচালনা কালে গোপন খবরের ভিত্তিতে অভিযানিক দল জানতে পারে নিয়ামতপুর উপজেলার আহার কান্দর গ্রামস্থ জনৈক এমরান আলী এর আমবাগানের দক্ষিণ পাশে পাকা রাস্তার উপর একজন ব্যাক্তি মাদক বিক্রির জন্য অবস্থান করছে।
গোপন খবরের ভিত্তিতে অভিযানিক দল ঘটনাস্থলে পোঁছে সেখানে অবস্থান করা আসামি সাগর আলী খোন্দকারকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেহ তল্লাশী করে ২০ গ্রাম  হেরোইন উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার সাগর আলী চাঁপাইনবাবগঞ্জের নাচোল চৌপুুকুরিয়া এলাকার আলতাবুর রহমানের ছেলে।
 নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *