
চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি, ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসাহ- উদ্দীপনা বাড়াতে কাশিনগরে আয়োজন করা হয়েছে, ফুটবল প্রিমিয়ার লীগ–২০২৬,
আজ ৩০ সেপ্টেম্বর ২০২৬ কাশিনগর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ফুটবল লীগের উদ্বোধনী অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী দক্ষিণ জেলা আমির এডভোকেট শাহজাহান, এতে উদ্ধোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক কর্ম পরিষদের সদস্য শাহ মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোঃ জাকির হোসেন,কাশিনগরের জামায়াতে ইসলামী ইউনিয়ন নেতা মোহসীন কবির, কাশিনগর ক্রিয়া সংস্থার সভাপতি হুমায়ুন কবির অঞ্জনের সভাপতিত্বে সার্বিক ব্যবস্হাপনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইয়াকুব আলী ও মাষ্টার আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, স্থানীয় তরুণ ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে আয়োজিত এ লীগকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
আয়োজকরা জানান, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে সুস্থ বিনোদনের সুযোগ দেওয়া এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ানো এবং প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
কাশিনগর ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিতব্য এ ফুটবল লীগে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।