👁 224 Views

পাইকগাছায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার লতায় ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তপন কুমার বিশ্বাসের আত্মার শান্তি কামনায় স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ওয়াজেদ  আলী মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় ভবনে প্রধান শিক্ষক সুকুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মনোরঞ্জন ও লীলাবতী মেধাকল্যান ট্রাস্টের প্রতিষ্ঠাতা প্রাত্তন শিক্ষক বৈদ্যনাথ রায়। শিক্ষক আনন্দ মোহন বিশ্বাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন শিক্ষক মাওলানা মোঃ আব্দুস ছবুর, সাংবাদিক কৃষ্ণ রায়, শিক্ষক সদানন্দ বিশ্বাস, আনন্দ মোহন বিশ্বাস, বাবুলাল বিশ্বাস, প্রিয়ংকা মন্ডল, কনিকা রানী সরকার, রক্তি রানী মন্ডল, সুমন কুমার সাধু, মিন্টু কান্তি পাল, লিপ্টন কুমার মন্ডল, মোঃ তৈহিদুজ্জামান, রাহুল বিশ্বাস, শিক্ষার্থী পৃথা রায়, হিমেল মন্ডল, প্রিয়া বিশ্বাস ও ইমন গাজী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *