👁 407 Views

নওগাঁয় অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় অষ্টম শ্রেণিতে বৃত্তি বৃত্তিপ্রাপ্ত ৯১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) মান্দা উপজেলা শাখার ব্যবস্থাপনায় এবং স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাশিস মান্দা উপজেলা শাখার আহ্বায়ক ও প্রধান শিক্ষক সদেরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, বিএনপি নেতা নুর বকস মণ্ডল, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক, উপজেলা মহিলাদলের সহ-সভাপতি লায়লা আঞ্জুমান বানু, প্রধান শিক্ষক আনিছার রহমান, প্রধান শিক্ষক নাসির উদ্দিন সরদার, সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, শিক্ষক এনামুল হক, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হকসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শিক্ষক-অভিভাবকসহ বাসিস মান্দা উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম শ্রেণিতে বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত মোট ৯১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক তুলে দেন প্রধান অতিথি মান্দা আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *