👁 500 Views

নবাবগঞ্জে ইউএনও কর্মদক্ষতায় বদলে যাচ্ছে প্রশাসন

ঘোড়াঘাট প্রতিনিধিঃ- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ জিল্লুর রহমানের সততা, কর্মদক্ষতা ও জনবান্ধব উদ্যোগে বদলে যাচ্ছে পুরো উপজেলার প্রশাসনিক চিত্র। যোগদানের মাত্র কয়েক মাসের মধ্যেই তিনি প্রশাসনিক কাজে গতিশীলতা আনা এবং দালালমুক্ত সেবা নিশ্চিত করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। সরেজমিনে দেখা যায়, ইউএনও জিল্লুর রহমান শুধু দাপ্তরিক দায়িত্ব পালন নয়, বরং প্রতিটি সেবাগ্রহীতার সমস্যা গুরুত্বের সাথে শুনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করছেন। বিশেষ করে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সরকারি-বেসরকারি প্র্রতিটি দপ্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে তিনি দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন। উপজেলার বিভিন্ন স্তরের মানুষ জানান, আগে প্রশাসনিক সেবা পেতে নানা ভোগান্তি পোহাতে হতো, কিন্তু বর্তমান ইউএনও’র সরাসরি হস্তক্ষেপ ও তদারকিতে জনভোগান্তিঅনেকাংশে কমেছে। সাধারণ মানুষ এখন কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই সরাসরি সেবা পাচ্ছেন। নবাবগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্র সমাজের প্রতিনিধিরা তাঁর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে জানান, তিনি একজন মাঠপর্যায়ের কর্মকর্তা হিসেবে মাটির মানুষের মত কাজ করছেন। তবে স্থানীয় সচেতন মহলের অভিযোগ, কিছু স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত সুবিধা আদায় করতে না পেরে এই সৎ কর্মকর্তার বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হয়েছে। তারা মনে করেন, এমন একজন নীতিবান কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা উন্নয়ন ও সেবা কার্যক্রমকে বাধাগ্রস্থ করার শামিল। নবাবগঞ্জকে একটি আধুনিক ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে ইউএনও জিল্লুর রহমানের এমন ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *