চৌদ্দগ্রাম কুমিল্লা প্রতিনিধি, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুরে প্রবাসীদের উদ্যোগে পরিচালিত কালিকাপুর নূরানী তালীমুল কুরআন মাদরাসার নতুন জায়গায় ঘরের কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৯ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯ ঘটিকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক মুফতি শাহাব উদ্দিন সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডিয়া ব্যক্তিত্ব কারী মাজহারুল ইসলাম, দুবাই প্রবাসী মোঃ কামরুল হাসান,বদিউল আলম, মোঃ ছুট্টু মিয়া, মাদরাসার শিক্ষক মাওলানা আবু সাইয়েদ,ও উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাউন উদ্দিন মিলন। এস সময় উপস্থিত ছিলেন
আবদুল হামিদ, আবদুল কুদ্দুস প্রমুখ।
এছাড়াও প্রবাসী সামাজিক ঐক্য পরিষদের সকল সহকর্মী, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিরোধী দলীয় উপনেতা ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, অডিও বক্তব্যের মাধ্যমে যুক্ত হয়ে মাদরাসাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকার দ্বীনি শিক্ষা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
বক্তারা বলেন,প্রবাসীদের এই মহৎ উদ্যোগের মাধ্যমে এলাকার কোমলমতি শিশুরা সহীহ কুরআন শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।