👁 116 Views

এনসিপির পার্বতীপুরে কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দিনাজপুরের পার্বতীপুর উপজেলা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। আজ বুধবার (৩জুন) বিকেলে এনসিপির ফেসবুক পেজে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে স্বাক্ষর করেছেন, দিনাজপুর জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাংগঠনিক সম্পাদকবৃন্দ সোহেল সাজ্জাদ, জোবাইদুল হক, রিয়াজ উদ্দিন, মিনহাজ জামান, একরামুল হক আবির, মোঃ জাহিদ হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২ জুন পার্বতীপুর এনসিপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জেলা সাংগঠনিক নির্দেশনার আলোকে পার্বতীপুর উপজেলা এনসিপি-এর গত ২ জুন তারিখে স্মারক নং এনসিপি/দিন/কমিটি/২০২৬/০৩ প্রকাশিত কমিটি যথাযথ সাংগঠনিক প্রক্রিয়া ও অনুমোদন ব্যতীত গঠিত হওয়ায় উক্ত কমিটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। সংশ্লিষ্ট সকল নেতাকর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে কেন্দ্রী ও জেলা নেতৃত্বের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করার আহ্বান জানানো হচ্ছে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এরআগে গত মঙ্গলবার (২জুন) ৫১ সদস্যবিশিষ্ট এনসিপির পার্বতীপুর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আওয়ামীলীগ সংশ্লিষ্টদের সঙ্গে অনেকের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। কমিটিতে প্রকৌশলী শহিদুল ইসলামকে আহ্বায়ক ও লোকমান হোসেনকে (খোকন) কে সদস্য সচিব করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *