
ইয়ানূর রহমান : যশোর শিক্ষা বোর্ডে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। এবার এ বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী। এবার জাতীয় গড়ের তুলনায় পাসের হারে পিছিয়ে রয়েছে যশোর বোর্ড।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সারা দেশের সঙ্গে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সারা দেশে গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সেই হিসাবে যশোর বোর্ডের পাসের হার জাতীয় গড়ের চেয়ে ৭ দশমিক ২০ শতাংশ পয়েন্ট কম।
যশোর শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলের তথ্য অনুযায়ী, এবার পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১২ হাজার ৭৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৪ হাজার ৮১১ জন এবং ছাত্রী ৫৭ হাজার ৯৮০ জন। উত্তীর্ণ হয়েছেন ৫০ হাজার ৬৮ জন। জিপিএ-৫ অর্জন করেছেন মোট ৩ হাজার ২২৮ জন শিক্ষার্থী।
এবারের ফলাফলে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যা বেশি।
সামগ্রিকভাবে এবারের ফলাফলে যশোর বোর্ডের পাসের হার জাতীয় গড়ের নিচে অবস্থান করছে। পাশাপাশি জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীর সংখ্যা নিয়েও শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট মহলে আলোচনা চলছে।#