
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের পার্বতীপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণের মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসন পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি।
এরপর সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। মাতৃভাষা ও শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে দিনব্যাপী দোয়া, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।