
বাঘা উপজেলা সংবাদদাতা (রাজশাহী) : রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেঁতুলিয়া বাজারে নকল ঔষধ তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) সন্ধায় থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা গ্রহণ করা হয়। এ সময় কার খানায় থাকা ভেজাল ঔষধ জব্দ করা হয় এবং নকল ওষুধ তৈরির কারখানাটি সিলগালা করে দেওয়া হয়।
স্থানীয় সচেতন মহল মনে করছেন জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভেজাল ঔষধের বিস্তার রোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় কারখানাটিকে ১ লক্ষ টাকা জরিমানা করে সিলগালা করা হয়েছে। এবং বাঘা থানা পুলিশের সদস্যদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন ।