👁 11 Views

লালমনিরহাটে ৫৫ বছরেও নির্মাণ হয়নি রত্নাই সরেয়ারতল সেতু বাড়ছে দুর্ভোগ

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের দীঘলটারী গ্রামের পশ্চিম দিক দিয়ে বয়ে যাওয়া রত্নাই নদীটি বাংলাদেশে প্রবেশ করে দক্ষিণে ভেলাবাড়ী হয়ে দক্ষিণ-পূর্বমুখী হয়ে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন ও কুলাঘাট ইউনিয়নে চর কুলাঘাট মৌজার পূর্বে ধরলা নদীর সাথে মিলিত হয়েছে।

মহান স্বাধীনতার ৫৫বছর পার হলেও লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের শিবেরকুটি সরেয়ারতল ঘাটে রত্নাই নদীতে একটি সেতু নির্মাণ হয়নি।

ওই অঞ্চলের ৪টি (ধাইরখাতা, শিবেরকুটি, দক্ষিণ শিবেরকুটি, বনগ্রাম) গ্রামের ১৪হাজার লোক বর্ষা মৌসুমে নৌকায় আর শুকনো মৌসুমে বাঁশের সাঁকোর ওপর দিয়ে পারাপার হতে হয়। এতে তাদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *