👁 465 Views

সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাঁথিয়া(পাবনা) : ঐতিহ্যবাহী পাবনার সাঁথিয়া প্রেস ক্লাবের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে র‌্যালী,আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২২আগস্ট)সকাল ১০টার দিকে সাঁথিয়া প্রেস ক্লাব থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়।
র‌্যালী শেষে প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা-১আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ড.নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)আসিফ রায়হান,সাঁথিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমান,সাঁথিয়া থানার ওসি(তদন্ত) আব্দুল লতিফ,উপজেলা জামায়াতের সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমান।সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,জয়নুল আবেদীন রানা,আলী আহসান মঞ্জু,মানিক মিয়া রানা,মীর নজমুল বারী নাহিদ,রতন দাস প্রমুখ।এ সময় বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *