👁 250 Views

গুলশান থানা পুলিশ ২৮ লাখ টাকার জাল নোটসহ দুইজনকে গ্রেফতার

রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ১। আল-আমিন (২৭) এবং ২। মোঃ সোহান হোসাইন (২৬)।

গুলশান থানা সূত্রে জানা যায়, রোববার (২ আগস্ট) বিকাল আনুমানিক ৪:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি আভিযানিক দল জানতে পারে, গুলশান-১ এলাকার রোড নং-৩৪-এ একটি বাসার সামনে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ জাল নোট নিয়ে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে আল-আমিন ও মোঃ সোহান হোসাইনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২৮ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *