👁 168 Views

লালমনিরহাটে জেলা স্কাউট নির্বাহী সভা অনুষ্ঠিত 

লালমনিরহাট প্রতিনিধি। লালমনিরহাট জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় লালমনিরহাট সার্কিট হাউজে বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার আয়োজনে এ নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ স্কাউটস লালমনিরহাট জেলার সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে লালমনিরহাট জেলা স্কাউটসের সম্পাদক মোঃ একরামুল হক সরকার-এঁর সঞ্চালনায় এ সময় লালমনিরহাট জেলা পরিষদের প্রশাসক একেএম মমিনুল হক, লালমনিরহাট জেলা স্কাউটসের সহ-সভাপতি ও লালমনিরহাট জেলা শিক্ষা অফিসার (অ.দা.) রুখসানা পারভীন, লালমনিরহাট জেলা স্কাউটসের সহ-সভাপতি ও লালমনিরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মমিনুল ইসলাম, বাংলাদেশ স্কাউটস রংপুরের উপ-পরিচালক রাসেল আহমেদ, লালমনিরহাট জেলা স্কাউটসের কমিশনার মোঃ মঞ্জুর হোসেন, বাংলাদেশ স্কাউটস দিনাজপুর অঞ্চলের উপ আঞ্চলিক কমিশনার মোঃ রাজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *