👁 422 Views

গোবিন্দগঞ্জে চাঁদাবাজি ও হত্যা মামলার আসামি আবু বক্কর সিদ্দিক গ্রেফতার

পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার তালুককানুপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, আবু বক্কর সিদ্দিকের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি চাঁদাবাজির মামলা (সিআর মামলা নং-১০৪৪) দায়ের করা হয়েছিল। আদালত মামলাটি আমলে নিয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হককে জিআর মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন।
গোবিন্দগঞ্জ থানার এসআই শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তালুককানুপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি আরও জানান, গ্রেফতারকৃত আবু বক্কর সিদ্দিক কেবল চাঁদাবাজি মামলার আসামিই নন, তিনি মকবুল হোসেনের হত্যা মামলারও এজাহারভুক্ত আসামি। দীর্ঘ দিন পলাতক থাকার পর অবশেষে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *