👁 393 Views

নেত্রকোনার খালিয়াজুরীতে বজ্রপাতে হাঁস পালকের মৃত্যু 

এ কে এম আব্দুল্লাহ, নেত্রকোনাঃ নেত্রকোনার খালিয়াজুরীতে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে মোঃ শফিকুল মিয়া(২৬) নামক এক হাঁস পালকের মৃত্যু হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার মেন্দীপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সাতগাঁও গ্রামের কৃষক ইছাক মিয়ার পুত্র হাঁস পালক মোঃ শফিকুল মিয়া আজ বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে হাওরে হাঁস চড়াতে যায়। সকাল ১০টার দিকে বৃষ্টি পাত শুরু হয়। এ সময় হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই শফিকুল মারা যায়। আশপাশের লোকজন এ দৃশ্য দেখে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করে।
এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বজ্রপাতে নিহত যুবকের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক মৃতের পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *