
লিমন হায়দারঃ সামাজিক আন্দোলন নিরাপদ সড়ক চাই এর ১১তম মহাসমাবেশে শাখা সংগঠনগুলোকে উৎসাহিত করতে যেসব শাখা সড়ক দুর্ঘটনা রোধে ও গণসচেতনতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রেখেছেন কেবল তাদেরকেই সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সেই ধারাবাহিকতায়(নিসচা) দিনাজপুরের প্রথম সংগঠন ফুলবাড়ী উপজেলা শাখা কে উক্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
১০ আগস্ট(সোমবার)সন্ধ্যায় (নিসচা’র)কেন্দ্রীয় কার্যালয় কাকরাইলে সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মঈন জয়ের হাত থেকে এই সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি লিমন হায়দার।
এ সময় উপস্থিত ছিলেন,সামাজিক সংগঠনটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সড়কের মহানায়ক ও একুশে পদকপ্রাপ্ত অভিনেতা নায়ক ইলিয়াস কাঞ্চন।সংগঠনের মহাসচিব লিটন এরশাদ সহ সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ।