👁 248 Views

সিরাজগঞ্জে ভোট দিতে এসে সন্তান প্রসব করলেন প্রসূতি মা 

সিরাজগঞ্জ প্রতিনিধি  সিরাজগঞ্জের রায়গঞ্জে ভোট দিতে এসে সন্তান প্রসব করলেন প্রসূতি মা।  ঘটনাটি রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ঘটেছে।  ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সৃত্রে জানাযায়, বেংনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী আম্বিয়া খাতুন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) সকালে বেংনাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এসে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়ান। এসময় তার প্রসব ব্যথা উঠলে সেখানেই মেয়ে সন্তান প্রসব করেন। পরে প্রসূতি মা ও মেয়েকে উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।###
×

শেয়ার করুন:

Download High Quality Image

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *