👁 106 Views

ধোবাউড়ায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু  দাবীর  চেক হস্তান্তর।

‎‎ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়ায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের গণগ্রামীণ বীমা ডিভিশনের ধোবাউড়া ইউনিটের উদ্যোগে মৃত্যু দাবীর চেক হস্তান্তর করা হয়েছে।

‎মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার গোয়াতলা ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সংগঠক মো. সোহাগ সরকার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকিরুল ইসলাম তালুকদার টুটন।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ধোবাউড়া ইউনিটের ইউনিট ম্যানেজার বাবু অরুণ কান্তি কর।অনুষ্ঠানে ছনাটিয়া গ্রামের মৃত্য আকরাম হোসেন এর ছেলে মোঃ জাহিদ হোসেন এর  হাতে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে ৩ লাখ ৮ হাজার ১৬৭ টাকার চেক তুলে দেওয়া হয়।এসময় আর ও একটি নতুন পলিসি খুলে দেয়া হয়।এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *