👁 475 Views

ডোমারে বিজিবি’র হাতে ২ মাদক  ব্যবসায়ী আটক

রবিউল হক  ডোমার (নীলফামারী ) প্রতিনিধিঃ  নীলফামারী ডোমারে বিজিবি’র হাতে মজনু (৪০) এবং পাপ্পু (২৫) নামে ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বালাপাড়া বিওিপি রংপুর ব্যাটালিয়ান (৫১) বিজিবি’র দল।
গ্রেফতারকৃত মজনু উপজেলার ৩নং গোমনাতী ইউনিয়নের হেমায়েতপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে এবং পাপ্পু উপজেলার ৫নং পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মেলা পাঙ্গা এলাকার আমিনুর রহমানের ছেলে।
ডোমার থানার মামলা সুত্রে জানাযায়, বুধবার (৩০ সেপ্টেম্ব) রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালাপাড়া বিওিপি রংপুর ব্যাটালিয়ান (৫১) বিজিবি’র হাবিলদার আলী ওসমানের নের্তৃত্বে ও সঙ্গীয় ফোর্স রাত ৩টায় মেলাপাঙ্গা চৌপথীর মোড় এলাকা থেকে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৫পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। পরদিন সকালে গ্রেফতারকৃত মজনু ও পাপ্পুকে ডোমার থানায় নিয়ে আসে।
এবিষয়ে বালাপাড়া বিওিপি রংপুর ব্যাটালিয়ান (৫১) বিজিবি’র হাবিলদার আলী ওসমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে গ্রেফতারকৃত দুজনকে জেলার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।