👁 191 Views

গাইবান্ধায় স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্বহত্যা

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ স্ত্রীর সঙ্গে অভিমান করে গাইবান্ধায় পুলিশ কনস্টেবলের আত্মহত্যা করেছেন।
গাইবান্ধায় স্ত্রীর সঙ্গে অভিমান করে পুলিশ সুপারের (এসপি) বাংলোয় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন হাবিবুর রহমান নামে এক পুলিশ কনস্টেবল।
বুধবার (২৬ আগস্ট) গাইবান্ধা শহরের এসপি বাংলোয় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত করছে।