👁 100 Views

গুণীজন সংবর্ধনা ও নাটক মঞ্চস্থ:

অনুষ্ঠানে সিরাজগঞ্জের নাট্যকার, গীতিকার ও অভিনেতা নূর মোহাম্মদকে নাট্যচক্রের পক্ষ থেকে গুণীজন হিসেবে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

উদ্বোধনী আলোচনা শেষে নাট্যচক্র সিরাজগঞ্জের নাট্যকর্মীদের সমন্বয়ে সমসাময়িক সমাজের অনিয়ম ও দুর্নীতির প্রেক্ষাপটে রচিত ব্যঙ্গাত্মক নাটক “চোর সমাচার” মঞ্চস্থ হয়। নাটকটি দেখতে মিলনায়তনে বিপুল সংখ্যক নাট্যপ্রেমী দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়।

দীর্ঘ ২৫ বছরের পথচলা:
নাট্যচক্র গ্রুপ থিয়েটার সিরাজগঞ্জ শুধু একটি নাট্যদল নয়, এটি উত্তরাঞ্চলের মুক্তবুদ্ধি ও প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম বাতিঘর। ২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি মঞ্চনাটক, পথনাটক, নাট্য কর্মশালা, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রশিক্ষণের মাধ্যমে সিরাজগঞ্জে সুস্থ ধারার সংস্কৃতি বিকাশে নিরলস কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনপদের গল্প, মুক্তিযুদ্ধের চেতনা, সমাজের অসঙ্গতি ও মানবিক মূল্যবোধ তাদের নাটকের মূল উপজীব্য।

আগামীকাল উৎসবের সমাপনী দিনে থাকছে আলোচনা সভা, আবৃত্তি, নৃত্য ও নাট্য চক্রের নাটক “কানামাছি খেলা” পরিবেশন করা হবে।