👁 526 Views

বগুড়ার কাহালুতে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে গরিব ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান।।

বগুড়া জেলা প্রতিনিধিঃমঙ্গলবার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। কাহালু উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু- নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *