👁 130 Views

দুপচাঁচিয়ায় কাঁচা বাজার মোড়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ী গুরুতর আহত।।চালক আটক।।

 

স্টাফ রিপোর্টার বগুড়াঃ দুপচাঁচিয়ায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর আলম বাবু (৫৬) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। জনতা চালককে ধোলাই দেওয়ার পর পুলিশে সপদ্দ করেন ।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়ক পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।আহত জাহাঙ্গীর আলম বাবু দুপচাঁচিয়া উপজেলার পূর্ব আলোহালী গ্রামের মৃত এছাহাক আলীর ছেলে।

 

জানা যায়, মহাসড়ক পার হওয়ার সময় বগুড়া-ট-১১-১৫৪০ নম্বরের একটি ট্রাক তাঁকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কর্তব্যরত চিকিৎসক তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফাড করেন। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।পুলিশ ট্রাকটি আটক করে ট্রাক এবং চালককে থানায় নিয়ে আসেন