👁 233 Views

নওগাঁর পোরশার পুর্নভবা নদীতে মাছ ধরার জাল ন্থাপন নিয়ে  হামলা সংর্ঘষ, যুবককে হত্যা 

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পোরশায় পূণর্ভবা নদীতে মাছ ধরার রিং জাল স্থাপনকে  কেন্দ্র করে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সেলিম রেজা (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার নিতপুর ইউনিয়নের রঘুনাথপুর এলাকার মাটিকাটা নামক স্থানে পূণর্ভবা নদীতে এঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের শিকার সেলিম রেজা উপজেলার পশ্চিম রঘুনাথপুর (টেকঠা) গ্রামের নুর বক্তের ছেলে।
অভিযোগে জানা যায়, নদীতে মাছ ধরার রিং জাল স্থাপন  নিয়ে পশ্চিম রঘুনাথপুর গ্রামের সেলিম রেজার সাথে নিতপুর ইউনিয়নের জেলেপাড়া গ্রামের কামরুলের ছেলে মোস্তাকিমের উত্তপ্ত বাকবিতণ্ডা শুরু হয়।  একপর্যায়ে মোস্তাকিম ক্ষিপ্ত হয়ে সেলিম রেজার মাথায় শক্ত বস্তু দিয়ে আঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই রক্তাক্ত ও গুরুতর জখম হন।  স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার রিং জাল স্থাপরকে কেন্দ্র করে এক যুবকক হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।