👁 342 Views

পঞ্চগড়ে সীমান্তবর্তী অসহায় মানুষের পাশে ১৮ বিজিবি

পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার নারী,পুরুষ,শিশু,কিশোরের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) ও ঔষধ বিতরণ করেছে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়ন।
শনিবার(০১আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার আটোয়ারী উপজেলার ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৮ বিজিবির ব্যবস্থাপনায় বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেয়া হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস সহ বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনকল্যাণে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা সহ সীমান্তবর্তী এলাকার দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত জনসাধারণ কর্তৃক ব্যক্তিগতভাবে চিকিৎসা সেবা গ্রহণ করা অত্যন্ত দূরহ হয়ে পড়ে।
এই বাস্তবতা বিবেচনায় সীমান্তবর্তী দুঃস্থ, অসহায় ও সুবিধা বঞ্চিত জনগণের দোরগোড়ায় প্রয়োজনীয় চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) কর্তৃক আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচীর আয়োজন করা হয়েছে।
এক বৃদ্ধা নারী মমেনা খাতুন বলেন,বিজিবির অভিজ্ঞ চিকিৎসকেরা নাকি এই মেডিক্যাল ক্যাম্পে এসেছেন শুনে হাঁটু ও কোমড়ের ব্যাথা নিয়ে এখানে আসছি। বিজিবি সদস্যরা আমাকে কোলে করে নিয়ে এসেছেন। আমি চিকিৎসা সেবা ভালো পেয়েছি। বিনামূল্যে ওষুধ পেয়েছি আমি খুব খুঁশি।
সীমান্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিজিবি নিয়মিতভাবে ত্রাণ বিতরণ,শীতবস্ত্র বিতরণ,দুর্যোগকালীন উদ্ধার ও খাদ্য সহায়তা,বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ,শিক্ষা উপকরণ প্রদানসহ নানা সামাজিক ও মানবিক কর্মসূচী বাস্তবায়ন করে আসছে।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, ১৮ বিজিবি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো সীমান্তবর্তী জনগণের দোরগোড়ায় সহায়তা করছে বিজিবি। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখবে।
এদিকে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরাচালান,মাদক,মানব ও অস্ত্র পাচারসহ সকল ধরনের আন্তঃ সীমান্ত অপরাধ দমনে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। একই সাথে বিজিবি সীমান্তবর্তী অঞ্চলের মানুষের নিরাপত্তা,জীবনমান উন্নয়ন এবং সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।
মেডিক্যাল ক্যাম্পেইনে সীমান্তবর্তী এলাকায় বসবাসরত প্রায় ৫০০ জন দুঃস্থ, হতদরিদ্র ও অসহায় নারী, পুরুষ এবং শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *