
স্টাফ রিপোর্টার বগুড়াঃ
সিপিএসসি বগুড়ার অভিযানে ১০০ বোতল ফেয়ারডিল সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বগুড়া জেলার আদমদিঘী থানাধীন সান্তাহার পৌরসভার অন্তর্গত সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়/বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে, র্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প এর একটি চৌকষ আভিযানিক দল অদ্য ৩১ আগস্ট ২০২৬ ইং তারিখ বিকাল আনুমানিক ১৫.১০ ঘটিকার সময় বগুড়া জেলার আদমদিঘী থানাধীন সান্তাহার পৌরসভার অন্তর্গত সান্তাহার রেলওয়ে জংশন এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ধৃত অভিযুক্তদ্বয় ১। মোছাঃ সাজেদা বেগম (৫০), পিতা-মৃতঃ আবুল, স্বামী-মোঃ বালুল, ২। মোছাঃ রাজিয়া বেগম (৬৫), পিতা-মৃতঃ রফিক মন্ডল, স্বামী-মৃতঃ সিরাজ সদ্দার, উভয় সাং-উত্তর গোপালপুর (বাঘজান), থানা- পাঁচবিবি, জেলা- জয়পুরহাটদ্বয়কে ১০০ বোতল অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ফেয়ারডিলসহ আটক করতে সক্ষম হয় এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ০১টি বাটন মোবাইল, ০২টি সিম ও নগদ ১৬০০/- টাকা জব্দ করা হয়। জব্দকৃত আলামত এবং আটককৃতদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার আদমদিঘী থানায় হস্তান্তর করা হয়।