👁 19 Views

গোবিন্দগঞ্জে নদী পার হতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ

পলাশবাড়ী(গাইবান্ধা) সংবাদদাতাঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাঙালি নদী সাঁতরে পার হওয়ার সময় মোয়াজ্জেম হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মোয়াজ্জেম হোসেন চর বালুয়া গ্রামের নমু শেখের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশের বাঙালি নদী সাঁতরে পার হওয়ার সময় তিনি নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে, গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানার নেতৃত্বে ফায়ার সার্ভিসের একটি ইউনিট রংপুর থেকে আসা ডুবুরি দলের সহায়তায় সকাল থেকে সন্ধা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ বৃদ্ধের সন্ধান মেলেনি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *