👁 441 Views

পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: পার্বতীপুরে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পার্বতীপুর উপজেলা যুবদল।

উপজেলা যুবদলের উদ্যোগে আজ বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য র‌্যালীসহ বিভিন্ন কর্মসূচী আয়োজন করা হয়।
যুব ঐক্য প্রগতি যুবদলের মূলনীতি।  ‘ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর’-এই স্লোগানকে সামনে রেখে পার্বতীপুর কেন্দ্রীয় শহিদ মিনার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত (সভাপতি) মমিনুল ইসলাম ডাক্তার এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক মাহাবুব রশিদ সংগ্রাম, পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফি প্রিন্স ও শ্রমিক নেতা আতাউর রহমান প্রমুখ।
আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে দলকে আরও গতিশীল করার পাশাপাশি দলের নীতি ও আদর্শ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এরআগে বিকালে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়ামের নের্তৃত্বে একটি বিশাল মিছিল শহরের প্রধান প্রধান প্রদক্ষিন শেষে সভাস্থলে যোগ দেয়। পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম তার বক্তব্যে বলেন, দলের আদর্শ ও স্বচ্ছ ভাবমূর্তি বজায় রেখেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আগামী পৌর নির্বাচনে আমি আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।