👁 45 Views

শার্শা কৃষকলীগের সম্পাদক মফিজুর আটক

ইয়ানূর রহমান :  থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ও নিয়মিত মামলায় শার্শা উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান আটক হয়েছে ।

মামলার এফআইআর নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908। তিনি মামলার তদন্তে সন্দেহজনক আসামী।

শার্শা থানা পুলিশ রবিবার রাত ১০টা ৩২ মিনিটে জানায়, এসআই আশীষ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার গভির রাতে মফিজুর রহমানের বাড়ীতে অভিযান চালিয়ে আটক করে। মফিজুর রহমান শার্শার চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে।

আটককৃত মফিজুরকে রবিবার যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে। থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক।#