👁 199 Views

নাচোলে সংসদ সদস্য ড.মিজানুর রহমানের ঈদ উপহার বিতরণ

মোঃ ইব্রাহীম বাবু, ​স্টাফ রিপোর্টার – চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ঈদুল আজহার উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ  বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এই অর্থ বিতরণ করেন। উপহার হিসেবে নাচোল উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নের মোট ১৫০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে সর্বমোট ৩ লাখ টাকা বিতরণ করা হয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সাধারণ সম্পাদক (সেক্রেটারী) মাওলানা মোবারক হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— এনসিপির উপজেলা সভাপতি ইলিয়াস উদ্দীন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, জেলা জামায়াতের সহকারী সাধারণ সম্পাদক ইয়াহ্ ইয়া খালেদ, নাচোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক এবং মাওলানা রইসুদ্দীন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *