
আমজাদ হোসাইন -তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার ৪ নং হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ, সোমবার ২৭জুলাই/২৬ খ্রিঃ বেলা ৩.ঘটিকায় পরিদর্শন করেন- পরিচালক, স্থানীয় সরকার রংপুর বিভাগ – রংপুর, মোঃ আবু জাফর এবং তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা,মোঃ মোনাব্বর হোসেন।পরিষদের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ,সকল ইউপি সদস্য ও গ্রাম্য পুলিশ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন,সেবামূলক কার্যক্রম ও,প্রশাসনিক নথিপত্র পরিদর্শন করেন,এবং বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা দেন।পরিদর্শনে পরিষদের কার্যক্রম খুবেই সন্তোষজনক বলে অবিহিত করেন।বসত বাড়ির ট্যাক্স কার্যক্রমের বিষয়ে অবগত হলে, তিনি বলেন এটা সরকারি প্রসিডিওর, শুরু করেছেন এজন্য ধন্যবাদ।অন্যান্য কার্যক্রমে যতটুকু ত্রুটি বিচ্যুতি আছে, পরবর্তী সংশোধনের লক্ষ্যে প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন। পরিদর্শনকালে বৃক্ষ রোপণ অভিযানের অংশ হিসেবে পরিষদ চত্বরে,দুটি “বেনী ঝুল ও ফক্সটেল” গাছের চারা রোপন করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আবু জাফর বলেন, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবেই তিনি এসেছেন। পরিষদের কার্যক্রম সন্তোষজনক।পরিষদের পরিত্যক্ত অ্যাম্বুলেন্সের বিষয়ে তিনি অবগত হয়েছেন সমস্যা সমাধানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করে দ্রুত নতুন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার আশ্বাস দেন।সাক্ষাৎকার শেষে হাড়িয়ারকুঠি ইউনিয়ন মডেল স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের খোঁজখবর নিতে যান, গিয়ে তালা বদ্ধ দরজা দেখতে পান,পরে গ্রাম্য পুলিশের মাধ্যমে স্বাস্থ্যকর্মীকে ডাকদিলে কেন্দ্রের দ্বিতীয় তলা থেকে স্বাস্থ্যকর্মী এসে দরজা খুলে দেন।স্বাস্থ্য কেন্দ্রে প্রবেশ করে গর্ভবতী, প্রসূতি মা ও শিশু স্বাস্থ্য সেবা সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে সুবিধা ও অসুবিধার বিষয়ে খোজ খবর নেন ও পরামর্শ দেন। শিশুর জন্ম নিবন্ধনের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।হাট- বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার কথা বলেন।পরিদর্শন বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে হাড়িয়ারকুঠি ইউনিয়ন চেয়ারম্যান বাবু কুমারেশ রায় বলেন যে ঊর্ধ্বতন কর্মকর্তা যতই পরিদর্শনে আসবে কাজের স্বচ্ছতা বৃদ্ধি পাবে কার্যক্রমে ত্রুটি বিচ্যুতি হলে সংশোধনের সুযোগ থাকবে।ইউনিয়নের সমস্যার কথা তুলে ধরেছি,সে বিষয়ে স্যারের কাছ থেকে দিকনির্দেশনা পেয়েছি।