
আতিউর রহমান, বিরল (দিনাজপুর)।। বিরলের রাণীপুকুর ও পলাশবাড়ী ইউনিয়নে মাদক বিরোধী র্যালি ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাণীপুকুর ইউনিয়নের বোর্ডহাটে ও পলাশবাড়ী ইউনিয়নের চকেরহাট বাজারে পৃথক পৃথক মাদক বিরোধী র্যালি শেষে জনসচেতনতামূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
স্থানীয় বোর্ডহাট বাজারে উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম রেন্টু এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি) রিপন কুমার দাস, বোর্ডহাট দারুল উলুম মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মোঃ সফিকুল ইসলাম, ইমাম সমিতির ইউনিয়ন সভাপতি মাহাবুর রহমান, ইউপি সদস্য আফছার আলী, সহকারী শিক্ষক মাওলানা মোঃ মহসিন আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য শাহিনুর ইসলাম, সহ-সভাপতি আব্দুস সালাম, রেজাউল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। অপরদিকে, চকেরহাট বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি রফিকুল ইসলাম মাস্টার, মোশারফ হোসেন, অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলতাফ হোসেন, ইউপি সদস্য এবং সাবেক প্যানেল চেয়ারম্যান জালাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মুমিনুল ইসলাম মনুসহ এলাকার মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তিবর্গগণ বক্তব্য রাখেন।