👁 25 Views

পার্বতীপুরে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠবার্ষিকী পালিত

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের আয়োজনে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সহযোগি অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বনার্ঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের ঢাকা মোড় কোচ স্থানে শেষ। অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক আনোয়ারুল হক। এসময় বক্তব্য রাখেন, পার্বতীপুর উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো, মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সিয়াম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হান্নান আশরাফী প্রিন্স, মেসার্স ডলার কনস্ট্রাকশন স্বত্বাধিকারী ও পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাকিব হোসেন ডলার প্রমুখ। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *