👁 22 Views

যশোরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণ বারসহ আটক ১

ইয়ানূর রহমান : যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের সাড়ে চারটি স্বর্ণ বারসহ এক পাচারকারী যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক সুমন মণ্ডল ঢাকার নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার ইসলামিয়া গ্রামের প্রাণনাথ মণ্ডলের ছেলে।

যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল নীলগঞ্জ এলাকায় তল্লাশি চালায়। এ সময় সুমনকে দেখে তাদের সন্দেহ হয়। পরে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার ওজন ৬শ’ ৮০ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৯ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন জানায়, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে সোনার বারগুলো নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে।#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *