
আবু মুছা স্বপন, নিজস্ব প্রতিবেদক, নওগাঁঃ
নওগাঁর ধামইরহাটে নবাগত ইউএনও’র সাথে বীর মুক্তিযোদ্ধাদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুলাই বিকেল ৪ টায় মুক্তিযোদ্ধার সংসদের সাবেক কমান্ডার ও আহ্বায়ক কমিটির প্রধান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মন্ডল এর নেতৃত্বে একদল বীর মুক্তিযোদ্ধা নবাগত ইউএনও কাজী তাহমিনা সারমিন এর সাথে সৌজন্য স্বাক্ষাতে যান। এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সালাম ও সম্মান জানান ইউএনও তাহমিনা শারমিন। মুক্তিযোদ্ধাগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানান উপস্থিত বীর মুক্তিযোদ্ধাগণ। পরে সংক্ষিপ্ত আকারে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাস্টার, বীর মুক্তিযোদ্ধা মোকসেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আহাদ আলী, বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলী ও বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেলহক আরো অনেকে। সব শেষে ইউএনও কাজী তাহমিনা সারমিন উপস্থিত মুক্তিযোদ্ধাদের দেশে বলেন, আপনারা যে কোন সময় যে কোন প্রয়োজনে সরাসরি আমার অফিসে আসবেন আপনাদের দরজা ২৪ ঘন্টা সময় খোলা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ জাতি আজিবন মনে রাখবে।