
ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা,শিক্ষার মানন্নোয়নে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর)বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। একই সঙ্গে দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেসসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাহান অনন্যা,সাবেক ভাইস চেয়ারম্যান আবুল ফজল,কছিম উদ্দিন বিশ্বাস, নজরুল ইসলাম দুলাল প্রমূখ।