👁 383 Views

ভাঙ্গুড়ায় ছাত্রদল ও গ্রামবাসীর বিক্ষোভের মুখে মুচলেকা নিয়ে যুবলীগ নেতাকে ছেড়ে দিল পুলিশ

বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনার ভাঙ্গুড়ায় রিপন সরকার (৩৫) নামে এক ওয়ার্ড যুবলীগ সভাপতিকে নাশকতার অভিযোগে আটক করে থানায় নেওয়ার পর ছাত্রদলের একাংশের নেতাকর্মী ও গ্রামবাসীর বিক্ষোভের মুখে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার পার-ভাঙ্গুগুড়া ইউনিয়নের পাটুলীপাড়া গ্রাম থেকে রিপন সরকারকে আটক করে ভাঙ্গুড়া পুলিশ। তিনি ওই গ্রামের হাবিবুর সরকারের ছেলে এবং ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাশকতার ঘটনায় সম্পৃক্ত থাকার সন্দেহে রিপনকে থানায় আনা হয়। পরে রাতে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে দুই শতাধিক গ্রামবাসী থানার মূল ফটকের সামনে জড়ো হয়ে তার মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।
পরবর্তীতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজমের কক্ষে পুলিশ, ছাত্রদল নেতা এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আলোচনা হয়। আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে মুচলেকা নিয়ে রিপন সরকারকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম সোহেল ও গ্রামবাসীর জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহŸায়ক শফিকুল ইসলাম সোহেল বার্তা সংস্থা পিপ ‘কে বলেন, বিষয়টি অরাজনৈতিক। “আমাদের গ্রামের একটি খাসজমিতে বাজার বসানোকে কেন্দ্র করে একটি পক্ষ পুলিশ দিয়ে তাকে হয়রানি করেছে। বিষয়টি নিয়ে গ্রামে বিরোধ চলছে। গ্রামের শান্তি রক্ষার স্বার্থেই আমরা থানায় এসেছি।”
ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিউল আজম বার্তা সংস্থা পিপ ‘কে বলেন, “রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে থানায় আনা হয়েছিল। তবে তার সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় মুচলেকা নিয়ে ছাত্রদল নেতা ও গ্রামবাসীর জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *