
রকেট চৌধুরী ( ক্ষেতলাল ) জয়পুরহাট প্রতিনিধিঃ-২১ জুন-২০২৬ রবিবার জয়পুরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৪ নেতার জামিন নামুন্জুর করে জেল হাজতে প্রেরণ।
বিগত- ৫ আগষ্টের বৈষম্য বিরোধী আন্দোলনের একাধিক মামলার আসামি ১। সাবেক ক্ষেতলাল পৌরসভার সাবেক মেয়র ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সরদার ( বুলু) ২। ক্ষেতলাল পৌরসভার সাবেক সদ্য- বিদায়ী মেয়র ও ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ৩। বড়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু রাসেদ আলমগীর ৪। ক্ষেতলাল পৌরসভার সাবেক আলোচিত কাউন্সিলর জুলফিকার আলি চৌধুরী ( জুলু) সকলেই বিগত ৫ আগষ্টের জয়পুরহাট ও ঢাকার সংগঠিত কয়েকটি হত্যা ও নাশকতা মামলার আসামি।
তারা ইতিপূর্বে আত্মগোপনে ছিলেন।
তাদের নিয়োজিত আইনজীবী জানান যে আসামীরা ইতিপূর্বে মহামান্য হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হলেও আসামিদেরকে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে হবে।
তারই ধারাবাহিকতায় আসামীগন জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে জামিনের জন্য আত্মসমর্পণ করলে আদালত সকল আসামীদের জামিন বাতিল করে জেল হাজতে প্রেরণ করেন।