
তারাগঞ্জ( রংপুর) প্রতিনিধিঃ রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়ন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে২০জুন/২৬,বিকেল ৪ ঘটিকায় ডাঙ্গীরহাট স্কুল এন্ড কলেজ হল রুমে এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নায়েবে আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী,বাংলাদেশ-২০রংপুর২তারা গঞ্জ-বদরগঞ্জ আসনের মাননীয় সাংসদ, এটিএম আজহারুল ইসলাম। প্রধান অতিথি,উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,সকল লোভ-লালসার ঊর্ধ্বে থেকে বটবৃক্ষের ছায়ারমত মানব কল্যাণে,দেশের উন্নয়নে ,সমা-জের কল্যাণে কাজ করতে হবে।সন্তানদের প্রতি খেয়াল রাখতে হবে, যুব সমাজকে মাদক ও নেশা থেকে বিরত রাখতে সন্তানদের খোঁজখবর রাখতে হবে।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে,সাবেক নায়েবে আমীর, রংপুর মহানগর, শাহ্ মুহাম্মদ নূর হোসাইন এর নাম উল্লেখ করেন,উপস্থিত ছিলেন হাড়িয়ারকুঠি ইউনিয়ন শাখার সভাপতি, আবুল হোসেন, নায়েবে আমীর তারাগঞ্জ উপজেলা শাখা,মাস্টার ওবায়দুল্লাহ, সেক্রেটারি, যুব বিভাগ,তারাগঞ্জ উপজেলা শাখা,ও সাংসদ প্রতিনিধি রংপুর-২,প্রভাষক আমিনুল ইসলাম, অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।