👁 30 Views

ভালুকায় রোর ফ্যাশন নামে এক কারখানা বন্ধ দেড় মাসের বেতন বাকি

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় রোর ফ্যাশন নামে এক কারখানা বন্ধ  সোমবার (২৪ আগস্ট) সকালে কারখানার মুলফটকে তালা ঝুলিয়ে দেয়া হয়। শ্রমিকদের অভিযোগ, প্রায় দেড় মাসের বেতন বকেয়া রেখেই হঠাৎ কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের কোনো ধরনের নোটিশ দেয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা। ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় অবস্থিত কারখানাটিতে সর্বশেষ প্রায় ৭০ জন শ্রমিক কর্মরত ছিলেন। এর আগে কারখানাটিতে দেড় হাজার শ্রমিক কর্মরত ছিলেন এবং বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা একাধিকবার আন্দোলন ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন।শ্রমিকরা জানায়, দীর্ঘদিন ধরে বেতন নিয়ে অনিশ্চয়তা চলছিল। কর্তৃপক্ষ বিভিন্ন সময়ে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও পুরোপুরি পরিশোধ করা হয়নি। সর্বশেষ দেড় মাসের বেতন বকেয়া থাকা অবস্থায় কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। তাদের অভিযোগ, কারখানা বন্ধের আগে শ্রমিকদের যথাযথ কোনো নোটিশ দেয়া হয়নি। ফলে হঠাৎ কর্মস্থলে এসে কারখানা বন্ধের বিষয়টি জানতে পেরে অনেক শ্রমিক বিপাকে পড়েন। বকেয়া বেতন ও অন্যান্য পাওনা দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন তারা। এর আগে চলতি বছরের মে মাসেও রোর ফ্যাশনের শ্রমিকরা বকেয়া বেতন, ঈদুল ফিতরের বোনাস ও চাকরি থেকে অব্যাহতি পাওয়া শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছিলেন। তখন কারখানা কর্তৃপক্ষ জানিয়েছিল, কারখানাটিতে শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী মিলে এক হাজার ৩৫৭ জন কর্মরত ছিলেন। শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের আগে বকেয়া বেতন পরিশোধ এবং তাদের পাওনা বুঝিয়ে দেয়া হোক। একই সাথে শ্রমিকদের অভিযোগের বিষয়ে প্রশাসন ও কলকারখানা অধিদফতরের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা। এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলা বা তাদের বক্তব্য নেয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। তবে কারখানার সিকিউরিটি ইনচার্জ আব্দুল আজিজ জানান, কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের নাম উল্লেখ করে খামের মাধ্যমে তার কাছে কিছু টাকা দিয়েছেন। তিনি ওইসব খাম শ্রমিকদের কাছে বন্টন করছেন। ময়মনসিংহ শিল্প জোন-৫ এর পুলিশ সুপার (এসপি) মো: আনছার উদ্দিন রোর ফ্যাশন নামে সুয়েটার কারখানা বন্ধের বিষয়টি শিকার করে জানান, এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *