
আতিউর রহমান, স্টাফ রিপোর্টার, বিরল (দিনাজপুর)।। বিরলে পূবালী ব্যাংক পিএলসি বিরল উপশাখার উদ্যোগে পাঁচ দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিরল বাজারের স্থলবন্দর রোডে দিন ব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি বিরল উপশাখার ব্যবস্থাপক মোঃ আশরাফুজ্জামান এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক রংপুরের এডিসি ইনচার্জ রিজিওনাল অফিসার মোঃ হুমায়ুন কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার রুম্মান আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক দিনাজপুর জেলা শাখার এজিএম মোহাম্মদ সাইফুল ইসলাম, বিরল শহীদ নূর মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ মোঃ নূরল ইসলাম।।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন শেষে আমন্ত্রিত অতিথি, কর্মকর্তা- কর্মচারীসহ গ্রাহকদের নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং ক্যাশলেস লেনদেনকে প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রত্যয়ে বিরল উপজেলার অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও আধুনিক করবে বলে আশা ব্যক্ত করেছেন আয়োজকেরা।