👁 423 Views

সুজন -সুশাসনের জন্য নাগরিক বগুড়া জেলা কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।।।

বগুড়া জেলা প্রতিনিধি ও মোসাব্বর হাসান মুসা স্টাফ রিপোর্টারঃ

শনিবার বিকেলে বগুড়ার জেলা কমিটির আয়োজনে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার নিশ্চিতকরণ এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজন ঢাকা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি তার বক্তব্যে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ চর্চা ও নাগরিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই সুশাসন নিশ্চিত করা সম্ভব। এ জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এছাড়াও অনুষ্ঠানে জেলা ও বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নিজ নিজ এলাকার কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুজন কাহালু উপজেলা কমিটির সভাপতি ও কাহালু উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক হারুন অর রশিদ।

এ সময় এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় সভা সম্পন্ন হয় এবং পরে দোয়া ও ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *